মালদা

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে, জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের

মালদা জেলায় পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের প্রতিবাদে জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস নেতৃত্ব। উত্তর মালদার সাংসদ মৌসম বেনজির নূরকে দপ্তরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। চলছে তুমুল বিক্ষোভ। জেলা শাসকের দপ্তরের সামনে দুই সাংসদ, বিধায়কদের সঙ্গে নিয়ে ধর্নায় বসল জেলা কংগ্রেস নেতৃত্ব। 

এবিষয়ে উত্তর মালদার সাংসদ মৌসম নূর বলেন, মালদা জেলার অধিকাংশ জায়গায় বোমাবাজি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, বুথ দখল, ব‍্যালট বাক্স ছিনতাই, ব‍্যালট পেপার পুড়ানো, বিরোধী এজেন্টদের ভোট কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া সহ ছাপ্পা ভোটের প্রথম অভিজ্ঞতা হল মালদা জেলায়। তাই জেলার অর্ধেকেরও বেশি আসনে পুনঃনির্বাচনের দাবি জানান তারা। আর এরই প্রতিবাদে এদিন দুই সাংসদ বিধায়কদের নিয়ে ধর্নায় বসেছেন তারা। এর সুরাহা না হলে তারা সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, এটি শান্তিপূর্ণ ভোট নয়। সন্ত্রাস করেছে শাসক দল। উল্টে প্রশাসনকে ব্যবহার করে তাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে শাসক দল বলেও অভিযোগ করেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/5OY65zqA1iU